১৮ এপ্রিল ২০২১
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরচাপায় সোহান মিয়া (৯) একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত সোহান ওই গ্রামের সায়েম মিয়ার ছেলে।
রোববার দুপুরের দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বরই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিজ বাড়ির পাশে খেলা করছিল সোহান। এ সময় ধান আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ওসি খালেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।