১০ অক্টোবর ২০২৩


গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ

প্রতীকী ছবি

শেয়ার করুন

 

গোলাপগঞ্জ সংবাদদাতা : সিলেটের গোলাপগঞ্জে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১০অক্টোবর) দুপুরে উপজলোর ফুলবাড়ি ইউপির নওয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের ৮৯ নম্বর ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত তরুণী (২০) গাড়িচালক সুমন আহমদের স্ত্রী।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে শাশুড়ির সঙ্গে গোসল করেন নিহত পুত্রবধূ। পরে একটি কাজে শাশুড়ি বাড়ির বাহিরে গেলে ফিরে এসে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

ফুলবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম বলেন,খবর জানার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে এসে পুলিশকে খবর দিই। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।রিপোর্ট আসার পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।

এএস // আতারা

শেয়ার করুন