১৪ এপ্রিল ২০২১


শাহপরাণ (র.) মাজার মসজিদে তারাবির ইমাম নিয়ে হামলা-ভাঙচুর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহপরাণ (রহ:) মাজার মসজিদে তারাবির ইমাম নিয়োগ নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারিরা মাজারের খাদিম ঘরে ভাঙচুর করে।

মঙ্গলবার রাতে মাজারের খাদিম ঘরে হামলা করে তারা।

জানা যায়, তারাবীর নামাজের জন্য ইমাম নিয়োগ নিয়ে একটি পক্ষ’র মতবিরোধ রয়েছে। তাদেরকে অবগত না করে তারাবীর নামাজের জন্য ইমাম নিয়োগ দেয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এসময় মাজারের খাদিম ঘরের জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে তারা।

মাজারের খাদিম সৈয়দ আমাল আহমদ বলেন, স্থানীয় একটি পক্ষ দীর্ঘদিন থেকেই মাজারের বিরোধিতা করে আসছে। তারাবীর নামাজের জন্য ইমাম নিয়োগ নিয়েও তারা বিরোধিতা করছে। তাদেরকে মনমত ইমাম নিয়োগ না দেয়া তারা এ হামলা করে বলে তিনি জানান।

শেয়ার করুন