১৭ নভেম্বর ২০২৩


সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটি যুবক নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটি যুবক নিহত। ছবি : সংগৃহীত

শেয়ার করুন

কোম্পানিগঞ্জ সংবাদদাতা : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটি এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে জেদ্দা শহরের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসীর নাম ফখরুল ইসলাম (৩০)।তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের পুর্ণাছগাম গ্রামের আজির উদ্দিনের ছেলে।

আরও পড়ুন : দারুল হাদিস জাতুগ্রাম মাদরাসার শনিবারের জলসা স্থগিত

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ।

নিহতের চাচা সাহাব উদ্দিন মেম্বার বলেন, আমার ভাতিজা সৌদি আরবের জেদ্দায় একটি কোম্পানিতে দুইবছর ধরে কাজ করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেদ্দা শহরের একটি রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এএস // আতারা

শেয়ার করুন