১১ এপ্রিল ২০২১
গোয়াইনঘা প্রতিনিধি : গোয়াইনঘাটে ডাউকিতে পাথর তুলতে গিয়ে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম পলাশ আহমেদ (১৬)। সে সুনামগঞ্জের মধ্যনগর থানার জাতীয়পাড়ার মঙ্গল মিয়ার ছেলে। বারকি শ্রমিকের কাজের সুবাদে পলাশ পরিবার নিয়ে জাফলংয়ের মেলার মাঠ এলাকায় বাস করতো।
পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ তার সহোদর ভুট্টোসহ কয়েকজন বারকি শ্রমিক জাফলংয়ের জুমপাড় সংলগ্ন ডাউকি নদী থেকে পাথর উত্তোলনে যায়। একপর্যায়ে বিকেলে ডুবিয়ে পাথর তুলতে পানিতে নামে। পাথর সংগ্রহের জন্য পানিতে ডুব দিলে অসাবধানতা বশত নৌকার মেশিনের পাখায় লেগে যায় পলাশ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার এস আই লিটন রায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।