১ ডিসেম্বর ২০২২


মধ্যনগরে মৎসলীগের ইউনিয়ন কমিটির অনুমোদন

শেয়ার করুন

মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির উদ্দ্যোগে হাওরপাড়ে বোরো ফসল রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর সদরের ধান মহল রোডে ‘হাওর বাঁচাও আন্দোলন’ মধ্যনগর উপজেলা কমিটির ব্যানারে মানববন্ধনে দাবী উঠে হাওরে অপ্রয়োজনীয় প্রকল্প বরাদ্দ না দেয়া,প্রকৃত কৃষকদের পিআইসি আওতায় সম্পৃক্ত করা,সঠিক সময়ে বাঁধ নির্মাণ কাজের শুরু ও ২৮ফেব্রুয়ারীর ভিতরেই বাঁধের সকল কাজ সম্পন্ন করা।মানববন্ধন শেষে “হাওর বাঁচাও আন্দোলন” মধ্যনগর উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এসময় বিগত কমিটির বিলুপ্ত ঘোষনা করেন মানববন্ধন ও ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতি আলহাজ্ব মোঃজহিরুল হক।

হাওর বাঁচাও আন্দোলন মধ্যনগর উপজেলা শাখার নতুন কমিটির গঠন কল্পে বীরমুক্তি যোদ্ধা মোঃনুরুল ইসলাম’র সভাপতিত্বে সম্মেলন সমাবেশের উপস্থিত কৃষক সহ সকল শ্রেণীর জনমানুষের সম্মুখে উন্মুক্ত আলোচনায় সমর্থন অনুযায়ী সভাপতি বীরমুক্তি যোদ্ধা নুরুল ইসলাম, সহ-সভাপতি গোপেশ সরকার,সাধারণ সম্পাদক মোঃআলাউদ্দীন,যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন আহম্মেদ সালমান ও সাংগঠনিক সম্পাদকের রাধিকা রনজন তালুকদারের নাম ঘোষনা করেন জেলা কমিটির নেতৃবৃন্দ।এসময় নবাগত কমিটির নেতৃবৃন্দকে পুর্ণাঙ্গ ৩১সদস্য বিশিষ্ট কমিটির ৭দিনের ভিতরে গঠন করার।

এসময় মানববন্ধন সহ সম্মেলনে বক্তব্য সহ উপস্থিত ছিলেন প্রধান অতিথি সুনামগঞ্জ হাওর বাচাও আন্দোলন কমিটির সভাপতি মোঃইয়াকুব বখত বাহলুল,বিশেষ অতিথি সহসভাপতি মোঃ আলী হায়দার ও সাধারণ সম্পাদক মোঃওবাইদুল হক মিরন। আলহাজ্ব জহিরুল হক,গোপেশ সরকার,আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক কুতুবউদ্দিন তাং,আলাউদ্দিন,প্রেসক্লাবের সভাপতি আতিক ফারুকী, হাওর বাঁচাও আন্দোলন ধর্মপাশা শাখার সদস্য সচিব চয়ন কান্তি দাস,মৎসজীবি লীগের আহ্বায়ক রুহুল আমীন খান,আব্দুল আওয়াল,সাবেক ইউপি সদস্য উপানন্দ সরকার প্রমুখ।এবিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন ইতিমধ্যে ৪ইউনিয়নেই গনশুনানি হয়েছে উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে তদন্ত চলমান রয়েছে যাচাই বাচাই শেষে প্রকৃত ও জমির তীরবর্তী কৃষককে পিআইসি কমিটির আওতায় আনা হবে।

শেয়ার করুন