১০ এপ্রিল ২০২১


নবীগঞ্জে করোনায় আ.লীগ নেতার মৃত্যু

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ এমরান আলী (৬৫) মারা গেছেন। করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পাঁচদিন পর মারা গেলেন তিনি।

শুক্রবার রাতে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শাহ এমরান আলী গত ৪ এপ্রিল নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকে করোনা টিকার প্রথম ডোজ নেন। ওইদিনই তিনি জ্বরে আক্রান্ত হলে রাত দুইটায় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন