১৮ অক্টোবর ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের বাহুবলে মাইক্রোবাস চাপায় সোয়া মিয়া (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন। নিহত সোয়া মিয়া উপজেলার আরিছপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র।
মঙ্গলবার রাতে সিলেট-ঢাকা মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এঘটনায় আহতরা হলেন- একই উপজেলার আদিত্যপুর গ্রামের মোহাম্মদ আলী (২০) ও তার ভাই আলী হায়দার (২৪)।
জানা যায়, সোয়া মিয়াসহ কয়েকজন শ্রমিক মুগকান্দী নদী ব্রিকস্ ফিল্ডে কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুরল ব্রীজের কাছে পৌঁছামাত্রই হঠাৎ করে একটি মাইক্রোবাস তাদেরকে চাপা দেয়।
এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক সোয়া মিয়াকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই আব্দুল করিম।
আজকের সিলেট ডটকম / জনি কান্ত শর্মা