৮ এপ্রিল ২০২১


কুলাউড়ায় দৃবৃত্তদের হামলায় আহত ২

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভাবাজারের কুলাউড়া উপজেলার ইসলামনগর গ্রামে রাতের আঁধারে দুবৃত্তরা ঘর ভেঙ্গে হামলা চালায় ও লুটপাট করে। এ সময় দুবৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ২ জন গুরুতর আহত হন। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করানো হয়। আহতরা হলেন- গ্রামের নাজিম উদ্দিন চৌধুরীর ছেলে তামিজ আহমেদ চৌধুরী (১৯) ও রুমা বেগম চৌধুরী (২১)। আহত দুজনই উপজেলার ৩ নং ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের বাসিন্দা।

বুধবার গভীর রাতে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১ টার দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দুবৃত্তরা অতর্কিত হামলা চালায়। এবং তারা বসতবাড়ি ভাঙ্গচুর ও লোট করে ঘরের সোনা দানা নিয়ে যায়। এসম তাদের বাঁধা দিতে গেলে দুবৃত্তরা মনির উদ্দিন চৌধুরী এর প্রতিবন্ধী মেয়ের উপর হামলা চালায় এবং প্রতিবন্ধি মেয়েকে শ্লীলতাহানীর চেষ্টা করে।। শেষে তামিজ আহমেদ এর ঘরে গিয়ে হামলাকারীরা তাকেও অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে।

জিডি সূত্রে জানা যায়, এর আগে থেকে হামলাকারীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিলো। এবং তারা জোরপূর্বক জমি দখলের পায়তারা করে আসছিলো। এ নিয়ে বিভিন্ন সময় ভুক্তভোগী মনির উদ্দিন ও নাজিম উদ্দিন চৌধুরীকে মো: ওয়েছ আহমদ চৌধুরী (৪০) ও মো: লোকমান আহমদ চেীধুরী প্রায়ই অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকী দিত। এ ঘটনায় নিরুপায় হয়ে হেলাল উদ্দিন চৌধুরী,মনির উদ্দিন চৌধুরী নিজের প্রাণ রক্ষার্থে আইনের আশ্রয় চেয়ে ৫ এপ্রিল একটি সাধারণ ডাইরীও করে রাখেন।

এদিকে থানায় জিডি করার পর বুধবার রাতে ওই চক্র ভয়াবহ তাণ্ডবলীলা চালায়। তাদের বাড়িঘর,আসবাবপত্র ভেঙ্গে তোলপাড় করে। বাড়ির সবার চিৎকার চেঁচামেচি শুনে দুবৃত্তরা যে যেদিকে পারে পালিয়ে যায়। পরে আহতদের স্বজনরা তাদের ওসমানী মেডিকেল ভর্তি করান।

শেয়ার করুন