৮ অক্টোবর ২০২১


মাছ-সুপারি-ধান-জকিগঞ্জের প্রাণ

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে ধীরে ধীরে জমে উঠতেছে সুপারির হাট। উপজেলার প্রায় প্রতিটি বাজারে শোভা পাচ্ছে পাকা সুপারির চোখ জুড়ানো স্তুপ। ‘বাঁশ-মাছ-সুপারি-জকিগঞ্জের বেটাগিরি, মাছ-সুপারি-ধান-জকিগঞ্জের প্রাণ’ লোকমুখে প্রচলিত এসব শ্লোক প্রমাণ করে জকিগঞ্জ সুপারির জন্য বিখ্যাত। এ উপজেলার অর্থনীতিতে ধানের পরই প্রভাব ফেলে সুপারি।

প্রত্যেক অক্টোবর-নভেম্বরে রীতিমত সুপারি উৎসবের আমেজ বয় এ উপজেলায়। হাট-বাজারের বড় অংশ দখলে থাকে সুপারি বিক্রেতাদের। হাসির রেখা ফুঁটে ওঠে ঘরে-ঘরে। এখন সুপারির ভরা মৌসুম। গতবছরের তুলনায় এবছর জকিগঞ্জে সুপারির ফলন তেমন ভালো হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা, ফলে দামও একটু বেশি।

ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, সুপারির হাটে দাম উঠা-নাম করে। এখনই সুপারি না কিনে দাম কমার আশায় প্রহর গুণছেন তারা। স্থানীয় ভাষায় সুপারিকে বলা হয় ‘গুয়া’। ১১টি সুপারি একত্রে এক ‘ঘা’ এবং ৪০ ‘ঘা’ তে হয় এক ‘ভি’।

জকিগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সুপারির প্রতি ভি ১৫০০-২০০০টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যেটি অন্যান্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণ চেয়েও বেশি।

মাসুম বাজারের সুপারি ব্যবসায়ী জুনাইব আলী জানান সুপারি দাম এবারের পূর্বের যেকোনো সময়ের চাইতে বেশি।

সিলেটসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় জকিগঞ্জের সুপারির বেশ চাহিদা রয়েছে। তবে পূর্বেকার তুলনায় জকিগঞ্জে সুপারির দুষ্কাল লক্ষণীয়।

শেয়ার করুন