২ এপ্রিল ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার রাজনগর উপজেলার লুয়াইউনী এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছন। নিহতরা হলেন— রাজনগর উত্তরভাগ চা-বাগানের বাসিন্দা রবীন্দ্র কর্মকারের ছেলে সুজন কর্মকার (২২) ও রঞ্জিত রায়ের ছেলে রাজন রাত (২৩)।
শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
রাজনগর থানার ওসি আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, মৌলভীবাজার-কুলাউড়া সড়কে লুয়াইউনী এলাকায় বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুজন কর্মকার ও রাজন রাত (২৩) মারা যান। তারা দুইজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। ঘাতক বাসের ড্রাইভারকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতলে পাঠানো হয়েছে।