১৩ নভেম্বর ২০২৩


গোলাপগঞ্জে তাজেল হত্যা : আরও এক আসামির আত্মসমর্পণ

শেয়ার করুন

গোলাপগঞ্জ সংবাদদাতা : সিলেটের গোলাপগঞ্জে আলোচিত তাজেল হত্যা মামলার ২ নাম্বার আসামি আত্মসমর্পণ করেছেন। সোমবার সকালে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

আত্মসমর্পণকারী আসামি ছাইদ আহমদ (২২)।তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের সাইফুল ইসলাম রানার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা নুর মিয়া।

এর আগে গত ২৯ অক্টোবর সকালে সিলেটের সিনিয়র বিজ্ঞ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করেন একই মামলার ৩ নাম্বার আসামি সাইফুল ইসলাম জাফর (২৫) এবং পরদিন (৩০ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে মামলার প্রধান আসামি অপু আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গত (১৯ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে ফেইসবুক মেসেঞ্জারে গালাগালির দ্বন্দ্বে তাজেল আহমদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। এঘটনায় তাজেলের সাথে থাকা তার বন্ধু তানভীর আহমদ আহত হয়ে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

এএস // আতারা

শেয়ার করুন