৬ অক্টোবর ২০২২


ধর্মপাশায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা

শেয়ার করুন

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা কৃষি ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনতাসির হাসানের সভাপতিত্বে পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ওয়ালিদ উজ্জামান। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, ধর্মপাশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, ধর্মপাশা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এম এ রেজা পহেল, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মাহফুজুল হাসান খান সৈকত প্রমুখ।

শেয়ার করুন