২ এপ্রিল ২০২১


মৌলভীবাজার ও হবিগঞ্জে ১০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজার জেলা শহর, শ্রীমঙ্গল, ভানুগাছ, কমলগঞ্জ, শমসেরনগর ও হবিগঞ্জ জেলার মিরপুর, বাহুবল এলাকায় ১০ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ঘোষণা দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদনের জন্য শুক্রবার রাত ৯টার পর থেকে পরদিন শনিবার সকাল ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আজাদ খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন