১৫ সেপ্টেম্বর ২০২২
মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে মোট ২ হাজার ১৬৪ জন পরীক্ষার্থীদের মধ্যে ২ হাজার ১২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। ৩৬ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে নি।
এর মধ্যে জনতা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন, মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৮৩২ জন শিক্ষার্থীর মধ্যে ১৩ জন, খয়েরদিরচর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৫৯ জনের মধ্যে ৩ জন, জয়শ্রী উচ্চ বিদ্যলয় কেন্দ্রে ৩০ জনের মধ্যে ৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে নি।
ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।