১ এপ্রিল ২০২১
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের ভয়াবহ ছুকিতে রয়েছে আধ্যাতিক রাজধানী সিলেট। সমিক্ষা অনুযায়ী নমুনা পরীক্ষা ও সংক্রমণে দেশের শীর্ষ জেলাগুলোর মধ্যে ১ নম্বরে অবস্থান করছে মৌলভীবাজারের অবস্থান। আর ভয়াবহতার অবস্থানে ৪ নম্বারে রয়েছে সিলেট জেলা। এমন অবস্থায় নতুন করে ভাবিয়ে তোলছে সংশ্লিষ্টদের। কিন্তু কোন ভাবেই যেন লাগাম টানা সম্ভব হচ্ছে না। বরং বাড়ছে শনাক্ত-মৃত্যু। গত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে ৫ জনের মৃত্যু হয়েছে। আর উচ্চ ঝুঁকির কারনে যুক্তরাজ্য ফেরত ৮৩ জন প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলা মিলে করোনা আক্রান্ত হয়ে পাঁচ জনের প্রাণহানি হয়েছে। যা গত কয়েক মাসে এক দিনে সিলেট বিভাগে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯০ জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১০০ জনের। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ জন। নতুন করে মৃত্যুবরণ করাদের মধ্যে ৪ জনই সিলেট জেলার বাসিন্দা। আর একজন হবিগঞ্জের।
বিভাগে নতুন শনাক্ত হওয়া ১০০ জন নিয়ে সিলেট বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৯১ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৭৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ জেলায় আরও ৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে এ সময়ে মৌলভীবাজার জেলায় নতুন শনাক্তের কোন তথ্য পাওয়া যায়নি।
এদিকে, সিলেট বিভাগে মোট করোনা শনাক্তের মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৮০২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৯ জন। এছাড়াও শেষ ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ জন। যা নিয়ে সিলেটে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮১ জন। নতুন করে সুস্থ হয়ে উঠাদের মধ্যে ৫৫ জনই সিলেট জেলার বাসিন্দা। একজন মৌলভীবাজার জেলা থেকে সুস্থ হয়ে উঠেছেন। আর বিভাগজুড়ে মোট করোনা জয়ীদের মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৩০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩২ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৬৯৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৪ জন।
অপরদিকে, গত ২৮ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া এই ৫ জনকে নিয়ে মোট মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা ২৯০ জন। এরমধ্যে সিলেট জেলার ২২৩ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারের ২৪ জন।
সিলেটের চার জেলা মিলে ৯৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৮৭ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, হবিগঞ্জে একজন, ২ জন সুনামগঞ্জে ও ৩ জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৮৪ জনকে নতুন করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলায়।
এদিকে, যুক্তরাজ্য থেকে সিলেটে আসা একটি ফ্লাইটের ৮৩ জন প্রবাসীকে নগরীর বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বৃহষ্পতিবার সকাল ৮ টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের (বিজি-২০২) ফ্লাইটে করে তারা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এসব প্রবাসীরা। নতুন করে দেশে আসা ৮৩ জনের মধ্যে হোটেল অনুরাগে ১১ জন, হোটেল নূরজাহানে ৬, হোটেল হলিগেটে ১৭, হোটেল হলি সাইডে ৩, হোটেল স্টার প্যাসিফিকে ১, হোটেল লা রোজে ১৭, হোটেল লা ভিস্তায় ৮, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০, রয়েল প্লামে ১০ জনসহ মোট ৯ টি হোটেলে তাদের ভাগ করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে সকলকে ইমিগ্রেশন কার্যক্রম শেষে বিএরটিসি বাসে করে বিভিন্ন হোটেলে ভাগ করে কোয়ারেণ্টাইনে পাঠানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে তারা সবাই বাধ্যতামূলক কোয়ারেণ্টাইনে থাকবেন।