২৮ এপ্রিল ২০২১


দিরাইয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ফজলুল মিয়া (৪৮) ও ফখরুল মিয়া (৫০) তারা মধুরাপুর গ্রামের বাসিন্দা মনাফ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের আরও তিন জন।

বুধবার সকালের এ বজ্রপাতের ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাবনুল মিয়া, হাবিব মিয়া ও লাদেন মিয়া। বর্তমানে তারা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। বজ্রপাতে আহতরা সবাই ধানকাটার শ্রমিক বলে জানা যায়।

স্হানীয় সূত্রে জানা যায়, সকালে দুই ভাই শ্রমিক নিয়ে গ্রামের বাড়ি জমিতে ধান কাটার কাজ করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্হলেই তাদের মৃত্যু হয়।

দিরাই থানার ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন