৩১ মার্চ ২০২১


অবশেষে স্থগিত হলো নারী উদ্যোক্তা পণ্য প্রদর্শনী নামের ‘বাণিজ্য মেলা’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : করোনা প্রাদুর্ভাবের কারণে অবশেষে ঘোষণা করা হলো সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজিত নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা-২০২১।

বুধবার সকালে সিলেট প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলাম মেলা স্থগিত করেন।

এদিকে করোনা সংক্রমনের ২য় দফা ঠেকাতে সরকারের পক্ষ থেকে নানা নিদের্শনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী জনসমাগম, সভা-সমাবেশ বন্ধের নির্দেশনা দেন। এ সিদ্ধান্তের আলোকে মেলা কর্তৃপক্ষ মেলা বন্ধ ঘোষণা করেন বলে জানা যায়।

এর আগে চলতি মার্চ মাসের ৮ তারিখে বিশ্ব নারী দিবসে সিলেট নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে নারী উদ্যোক্তাদের সম্মেলন উপলক্ষে পণ্য প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্টানে সিলেটের জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলাম একমাসের মেলা ১৫দিনের মধ্যে শেষ করা যায় কিনা সে বিষয়টি বিবেচনা করে দেখতে আয়োজকদের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন