৩১ আগস্ট ২০২০
ডেস্ক রিপোর্ট : শারদীয় দুর্গাপূজা, উলুধ্বনি-শঙ্খধ্বনি প্রতিযোগিতা এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি.আর দত্ত (বীর উত্তম) স্মরণে মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গনে মৌন শোক মিছিল সফলের লক্ষে পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার উদ্যোগে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ এবং জি.ডি রুমু ও রনি পালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি সিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, জেলার কার্যনির্বাহী সদস্য রজত কান্তি চক্রবর্তী, সামন্ত ধর, ভানু লাল দাস, নিপ্রেন্দ্র কুমার দাস, রজত দাস ভূলন, সঞ্জয় চন্দ্র নাথ, সুজিত চক্রবর্তী, নিত্যানন্দ দাস, সুনিল দেব, ডি.কে জয়ন্ত, রজত কান্তি দাস, রাজু গোয়ালা, দুলাল দেব, জয়ন্ত দাস সুজন দেব, বিজন দেবনাথ প্রমুখ।
সভায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী দূর্গাপূজা পালন এবং মৌন মানববন্ধন সফলের আহ্বান জানানো হয়।