১৩ মার্চ ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতকে ফেইসবুকেই স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিকের ছবি নিয়ে পক্ষে বিপক্ষে দুগ্রুপের মধ্যে লেখালেখি নিয়ে হামলায় একই পরিবারে মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত সোমবার (১৩মার্চ)সকালে ইমরান আহমদ বাদী হয়ে সাজু মিয়াকে প্রধান আসামী করে ৭ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার ছৈলাআফজলাবাদ ইউপির শিবনগর সিংগুয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
জানাযায়, ইমরান তার ফেইসবুক আইডিতে স্থানীয় এমপির মুহিবুর রহমান মানিকের একটি ছবি পোস্ট করেন। এ ছবি পোস্ট করায় ক্ষুব্ধ হয়ে উঠেন একই গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র সাজু মিয়া। এ নিয়ে সাজু ও ইমরানের মধ্যে ফেইসবুক মাধ্যমে পাল্টা পাল্টি কমেন্ট চলতে থাকে। এরই মধ্যে ইমরানকে হঠাৎ করে হত্যার হুমকি দেয় সাজু্।
হুমকির প্রেক্ষিতে শনিবার বিকালে সাজু মিয়ার নেতৃত্বে ৮-৯জনের একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে ইমরানের বসত বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় ইমরান আহমদের পরিবারের সদস্যরা তাদেরকে বাঁধা দিলে তারা ইমরানের মা জাহানারা বেগম, চাচি লাভলী বেগম, ভাই সুহেল আহমদ, ইমরান আহমদ বোনসহ পাঁচ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে চলে যায় । তাদেরকে আহত অবস্থায় ছাতক হাসপাতালে ভতি করা হয়েছে। আহতের মধ্যে জাহানারা বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সোমবার ভোররাতে ছাতক হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত ইমরান আহমদ হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সাজু তার বাড়ির রাস্তা জোর পুর্বক দখল করার চেষ্টা করছিল।
অভিযোগ পেয়ে সোমবার (১৩মার্চ) দুপুরে ছাতক থানার এস আই শাহিন আহমদ ঘটনাস্থল পরিদশন করেছেন। হামলাকারীদের গ্রেফতাবের অভিযান ব্যাহত রয়েছে বলে জানিয়েছেসপুলিশ। ছাতক থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মোহাম্মাদ মাইনুল জাকির লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন তদন্তপুর্বক হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।