২০ অক্টোবর ২০২০
নিজস্ব প্রতিবেদক : নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় গেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। টিটু বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত ছিলেন। রায়হান হত্যার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
মঙ্গলবার দুপুরে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জিহাদুর রহমান তার রিমান্ড মঞ্জুর করে।
মঙ্গলবার দুপুরে পুলিশলাইন্সে সুংযুক্ত থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার (এসপি) খালেদুজ্জামান। এরপর তাকে আদালতে নিয়ে জামিন প্রাণর্থনা করা হয়।
টিটুকে গ্রেপ্তারের ফলে চাঞ্চল্যকর এই মামলায় এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো।