২৩ মার্চ ২০২১


সিলেটে আবারো চোখ রাঙ্গাচ্ছে করোনা, বছরের সর্বোচ্চ শনাক্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত দুই দিনে আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে গেছে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। তবুও স্বাস্থ্যবিধি মানতে নারাজ লোকজন। আর স্বাস্থ্য বিধি না মেনে চলায় এভাবে করোনাক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মৃত্যুহীন দিনে সিলেট অঞ্চলে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫জন আর সুস্থ হয়েছেন মাত্র ৯জন। নতুন করে আক্রান্তদের মধ্যে ৭১ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ২ জন করে বাসিন্দা রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৮৫০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০ হাজার ২৮৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৭১ জন, হবিগঞ্জে ২ হাজার ২৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৬৬ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ২৮২ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৫ হাজার ৯২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৮০৩ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫২৯ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৮৪ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৯১২ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ৪৪ জন রোগী সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪৩ জন এবং ১ জন সুনামগঞ্জের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন