২৭ সেপ্টেম্বর ২০২২
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডার এসোসিয়েশন বাংলাদেশ এর পক্ষ থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উজেলার বন্যায় দূর্গতদের মাঝে নগদ আর্থিক সাহায্য প্রদান করা হয়।
৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডার এসোসিয়েশন বাংলাদেশ এর সদস্য ও দোয়ারবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ এর উদ্যোগে
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বন্যাদূর্গত ৫০ টি পরিবারের মাঝে নগদ ৩ হাজার করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিলেটের বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশারফ হোসেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা,উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী,দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ,দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া প্রমুখ।
নগদ অর্থ বিতরন কালে বক্তারা বলেন,
৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডার এসোসিয়েশন বাংলাদেশ এর পক্ষ থেকে দোয়ারাবাজার উপজেলার বন্যা দূর্গতদের (৫০ টি) পরিবারের মাঝে নগদ আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো উক্ত টাকা দিয়ে হাঁস,মুরগি ও ছাগল পালন করা সহ বিভিন্ন ভাবে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ আর্থিক অবস্থা সচল করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন বলে আশা ব্যক্ত করেন।