৩০ এপ্রিল ২০২৩


ছাতকে অভাবের ও ঋণের দায়ে আত্মহত্যা

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে অভাবের জ্বালা ও ঋণের বোঝা সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আনোয়ার হোসেন (৪৭) নামে এক তিন সন্তানের পিতার আত্মহত্যা খবর পাওয়া গেছে। তিনি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেওলাপাড়া গ্রামের মৃত সমছুল হোসেনের পুত্র।

রোববার সকালে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। এর আগে শনিবার দিবাগত মধ্যরাতের দিকে তিনি আত্মহত্যা করেন।

পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে দেখতে পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন এবং চেয়ারম্যানের দেওয়ার খবরের ভিত্তিতে সকালে ছাতক থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এদিকে, তার ঝুলন্ত দেহের পাশে একটি চিঠি পাওয়া যায়। এতে অনেক লেখার মধ্যে এটাও ছিলো- এই আত্মত্যার জন্য কেউ দায়ী নয়।

স্থানীয়রা জানান, তিনি বেশ ঋণগ্রস্ত ছিলেন এবং তার সংসারে বেশ অভাব ছিল। স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে সন্তান নিয়ে ছিলো আনোয়ারের পরিবার। শারিরীকভাবেও অসুস্থ ছিলেন তিনি। বাচ্চাদের পড়ালেখার ও নিজের ঔষধ এবং সাংসারিক খরচ চালাতে হিমসিম খাচ্ছিলেন আনোয়ার। এসবের কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে স্থানীয়রা মনে করছেন।

দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক জানান, আনোয়ার একটি চিঠি লিখে আত্মহত্যা করেছেন। তাতে লিখা ছিলো- তার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়।

ছাতক থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানান, মৃত ব্যক্তির ময়না তদন্ত শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন