২০ মার্চ ২০২১


সিলেটে করোনায় আরও ১জনের মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এ পর্যন্ত ২৮১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ২৩ জন। এ নিয়ে করোনায় আক্রান্তে সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৬ হাজার ৬৭৭জন। এছাড়া একই সময়ে আরো ১৬ জন সুস্থসহ সিলেটে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯২জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৮জন চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৭৭জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ১৩৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৬৯জন, হবিগঞ্জে ২ হাজার ১৬জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার করুন