১৫ জুন ২০২৩
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আকবর আলী উপজেলার মাদারিটুলা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের মাদারিটুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে বানিয়াচংয়ে ঝড় হয়। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকে। সকালে আকবর আলী নামে ওই ব্যক্তি গাছগাছালি পরিস্কার করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।