১৬ নভেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাসার ছাদের চিলেকোঠা থেকে ৪ লক্ষ টাকার সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া নেতৃত্বে রিকাবীবাজারস্থ পুরাতন মেডিকেল স্টাফ কোয়ার্টার ১১/জ বাসার চিলেকোঠা থেকে পরিত্যাক্ত অবস্থায় ওষুধ উদ্ধার করা হয়।
জানা যায়, সিলেটে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের অভিযান চালিয়ে রিকাবীবাজারস্থ পুরাতন মেডিকেল স্টাপ কোয়াটার ১১/জ বাসার চিলেকোঠা থেকে আনুমানিক ৩/৪ লক্ষ টাকার সরকারি ঔষুধ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
ওসমানী হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ১ টি তদন্ত কমিটি গঠন করা হবে। ঔষুধ পাচারের সাথে জড়িতদেরকে চিহ্নিত করে তাদের সকলের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।