১৬ মার্চ ২০২১


গোয়ালাবাজারে বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত ৭ জন। এ ঘটনায় আহত সাতজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার গভীর রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিন লাইন বাস ও ঢাকাগামী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার মারা যান। ট্রাকের চালক ও বাসের যাত্রীসহ সাতজন আহত হয়েছেন।

সিলেটের ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর গাড়ি দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শেয়ার করুন