৮ ফেব্রুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে সিলেটে আসলেন আরও ১৩৬ জন যুক্তরাজ্য প্রবাসী। প্রবাসীরা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী তাদের স্বাস্থ্য পরীক্ষা করে বিশেষ মেডিকেল টিম। পরে তাদের কড়া নিরাপত্তায় ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত হোটেলগুলোতে নিয়ে যাওয়া হয়।
সোমবার দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তারা সিলেটে অবতরণ করেন।
সিলেট বিমান অফিসের জেলা ব্যবস্থাপক মো. ফারুক আলম বিষয়টি নিশ্চিত করে জানান, লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ১৭৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-২০২ সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিলেটে ১৩৬ জন যাত্রী নামিয়ে দিয়ে ৪৩ জন প্রবাসী নিয়ে সে ফ্লাইটটি ঢাকায় চলে যায়।