২২ অক্টোবর ২০২১


রাহাত হত্যাকাণ্ড : মামলাও নেই , গ্রেফতারও নেই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবদেক : সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজে আরিফুল ইসলাম রাহাত (১৮) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি। পুলিশ এ হত্যার সাথে সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলে, ইতিমধ্যে কলেজ ছাত্র রাহাত খুনের ঘটনায় জড়িত দুজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে তাদের নাম প্রকাশ করতে রাজি হয়নি।

জানা যায়, এ ঘটনায় সামসুদ্দোহা সাদি (২০) নামের এক ছাত্রলীগ কর্মীর নাম ওঠে এসেছে। তিনি সিলেটের কাশ্মির গ্রুপ করে বলে জানা গেছে। সাদি ও তার সহযোগী তানভীর বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে দক্ষিণ সুরমা সরকারি কলেজের মূল ফটকের অদূরে (কলেজের ভেতরের) রাস্তায় রাহাতকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাহাত।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাদির বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজর থানাধীন সামসুদ্দোহা সিলাম এলাকার টিকরপাড়া গ্রামে এবং তার সঙ্গে থাকা তানভীর সিলাম পশ্চিম পাড়ার জামাল মিয়ার ছেলে।

শেয়ার করুন