১৪ মার্চ ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও নতুন কমিটির বিষয়ে আলোচনা করতে বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে বসছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
রোববার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক জানান, বৈঠকে অংশ নিতে মহানগর বিএনপির সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ প্রায় ৪৫ নেতা এখন ঢাকায় গেছেন।
জানা গেছে, এই বৈঠকে সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও নতুন কমিটির বিষয়ে দিকনির্দেশনা দেন তারেক রহমান। এছাড়া বিএনপির আগামী দিনের রাজনীতি কোন পথে এগোবে, নেতাকর্মীদের করণীয় কী সেসব বিষয়েও কথা বলবেন তিনি। বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।