৭ নভেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটে ট্রাকচাপায় পিয়াস চক্রবর্তী (৩০) নামে এক মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর দুই আরোহী। নিহত পিয়াস চক্রবর্তী সিলেট নগরের বাগবাড়ি এলাকার বাসিন্দা ও সিলেট সিটি করপোরেশনের পানি শাখার কর্মচারী ছিলেন।
শুক্রবার রাতে সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া চা বাগান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাক্কাতুড়া চা বাগান সংলগ্ন এলাকায় দ্রুত গতির একটি ট্রাক রাতে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিয়াস চক্রবর্তী মারা যান। এসময় আহত হন তার সঙ্গে থাকা মিজানুর রহমান (৩৫) ও রণি দাস (৩০) নামে দু’জন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মোটরসাইকেলটি জব্দ করা হলেও ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।