২২ জুলাই ২০২২


সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামতে প্রয়োজন ২১’শ কোটি টাকা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে সিলেট অঞ্চলের সড়ক ও সেতুগুলোর। সড়কগুলো থেকে বন্যার ক্ষত সারাতে প্রয়োজন ২ হাজার ১২৬ কোটি টাকারও বেশি। বন্যায় সড়ক ও সেতুতে কতোটা ক্ষতি হয়েছে, তা নিরূপণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। তাদের প্রতিবেদন থেকে জানা গেছে এমন তথ্য।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রতিবেদন অনুসারে, দেশের বিভিন্ন অঞ্চল বন্যাক্রান্ত হয়েছিল। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিলেট বিভাগে। এই বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা মিলিয়ে ২ হাজার ৪৩১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক মেরামত বা সংস্কারে লাগবে ২ হাজার ৫৩ কোটি ৭৯ লাখ টাকা।

এদিকে, বন্যার কবলে পড়ে সিলেট অঞ্চলে ২ কিলোমিটার ৫৯৬ মিটার সেতুও ক্ষতির মুখে পড়েছে। এগুলো মেরামতে ৭২ কোটি ৮৫ লাখ টাকা প্রয়োজন।

সড়ক ও সেতু সংস্কার বা মেরামতে সবমিলিয়ে প্রয়োজন ২ হাজার ১২৬ কোটি ৬৪ লাখ টাকা।

শেয়ার করুন