১৩ মার্চ ২০২১


সিলেটে হাসপাতালে এখনো ৪০ করোনা রোগী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট অঞ্চলে নতুন করে আরো ১২জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২জন। এই অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭৯ জনের। সিলেটে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৬৬জন। সেই সাথে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২ জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৫ জন।

শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানিয়েছেন।

সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৬৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৯৪৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫৯জন, হবিগঞ্জে ২ হাজার ১১জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে, করোনাভাইরাসে আক্রান্ত ৪০ জন রোগী সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন