১২ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : ফারাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সিলেট’র দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার রাতে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম।
ফোরামের মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান চৌধুরী সোহেলের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জাকারিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের মহানগর উপদেষ্টা এডভোকেট আলিম উদ্দিন, ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, ইঞ্জিনিয়ার বদরুজ্জামান কামাল।
বক্তব্য রাখেন, মহানগর সহ সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। সম্মেলন শেষে উপস্থিত অতিথিবৃন্দ ফোরামের নতুন কমিটি ঘোষণা করেন। ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জাকারিয়াকে সভাপতি ও ইঞ্জিনিয়ার জাফর আলীকে সেক্রেটারী মনোনীত করে নতুন কমিটি গঠন করা হয়।