৩ মার্চ ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, কৃষকরাই আমাদের পেটের পালক।তাদের উন্নতি হলে জাতি ও দেশের উন্নতি। লাভজনক সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।প্রধানমন্ত্রী কৃষকদের প্রতি আন্তরিক। কৃষকদের যে প্রনোদনা দেয়া হয় তাহাই কাজে লাগছে। খামারের উৎপাদিত ঘি আর উত্তম সরিষার তৈল আবারও রান্নায় ফিরে আনতে চেষ্টা চালিয়ে যেতে হবে।
শুক্রবার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ এই পতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোয়াল উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছেন। কৃষকদের স্বীকৃতি ও উৎসাহিত করতে প্রদর্শনী মেলার আয়োজন।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ প্রাণী সম্পদ অফিসার ডাঃ জামাল খান, এএসপি (গোয়াইনঘাট সার্কেল) প্রবাস কুমার সিংহ মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু।
প্রদর্শনীতে ৩০টিরও বেশী স্টল স্হান পায়। প্রধান অতিথি অংশগ্রহনকারী খামারীদের ক্রেস্ট ও সনদ প্রধান করেন। পরে গোয়াইনঘাট সরকারী কলেজে ইউনিসেফ ও উপজেলা ক্রীড়াসংস্হা আয়োজিত শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।