১৩ মার্চ ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেট এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক। শনিবার১২টা ৫০ মিনিটে বিমানের একটি ফ্লাইটে করে তারা সিলেটে আসেন। এসময় তাদেরকে সিলেট ওসমানী বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এদিকে সিলেট এসে পৌঁছালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে এক মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করে সিলেটে সার্কিট হাউজে নিয়ে আসা হয়।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহাসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শনিবার বিকেল ২ টায় কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হবে। প্রায় ৬ বছর পর সিলেট মহানগর ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। কমিটি গঠনের উদ্দেশ্যে ২০১৫ সালের ৪ জুলাই সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। আর জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর। এরপর আর কোনও সম্মেলন হয়নি।