২৬ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৪ কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। কয়েক মাস আগে তাদের বদলির আদেশ হয়। আর এক কর্মকর্তা অবসরে এবং এক কর্মকর্তা প্রশিক্ষণের জন্য বিদেশে যাচ্ছেন। এ উপলক্ষে ওই ৬ কর্মকর্তাকে সোমবার (২৬ জুন) এসএমপি’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মহানগরের একটি অভিজাত হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম)।
এসএমপি থেকে বদলি হওয়া ৬ কর্মকর্তা হলেন- অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস (দেগালাপগঞ্জে), অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেব (জাপান যাচ্ছেন), কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. সামছুদ্দিন ছালেহ আহমেদ চৌধুরী (পিপিএম-বার) (ঢাকা আরআর এফ), দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মাইন উদ্দিন খান (রিটায়ার্ডে), সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) আতাহারুল ইসলাম তালুকদার (জামালপুরে জেলা সার্কেল), এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার অলক ক্লান্তি শর্মা (সিলেট জেলা কানাইঘাট সার্কেল)।
এর মধ্যে সুদীপ দাসকে সিলেটের গোলাপগঞ্জ সার্কেলে (এসএসপি), মো. সামছুদ্দিন ছালেহ আহমেদ চৌধুরী (পিপিএম-বার)-কে ঢাকা আরআরএফ-এ, আতাহারুল ইসলাম তালুকদার জামালপুর সার্কেলে (এসএসপি) ও অলক ক্লান্তি শর্মাকে সিলেটের কানাইঘাটে সার্কেলে (এসএসপি) হিসেবে বদলি করা হয়েছে।
আর গৌতম দেব পুলিশের উচ্চতর প্রশিক্ষণের জন্য জাপান এবং মাইন উদ্দিন খান অবসরে যাচ্ছেন।
সোমবার এই ৬ কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন এসএমপি কমিশনারের সহধর্মিনী নাসরিন লায়লা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপি’র অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান (পিপিএম), অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ. মাসুদ রানা, উপকমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ, উপ-কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ-কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং-এর সভাপতি ডা. নাছিম আহমেদ চৌধুরী প্রমুখ।