১৩ মার্চ ২০২১


ছাত্রলীগের নেতৃত্বে আসতে চান সেই ‘বিতর্কিত’ নাজমুল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা ছাত্রলীগের নেতৃত্বে আসতে চান টিলাগড়ের আলোচিত-সমালোচিত ছাত্রনেতা নাজমুল ইসলাম। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্যের দায়িত্বেও ছিলেন তিনি। তবে তিনি দায়িত্বে থাকাকালীন যতটা না আলোচনায় ছিলেন তার চেয়ে বেশি সমালোচিত ছিলেন টিলাগড় এলাকায় আধিপত্য বিস্তারের জন্য। ছিলেন এমসিতে আলোচিত গণধর্ষণ মামলার আসামিদের মদদদাতা হিসেবেও।

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ সরকারের অনুসারী এ ছাত্রনেতা এমসি কলেজ, টিলাগড় এলাকায় ছুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্মের মূল হোতাও ছিলেন নাজমুল। এসব ঘটনায় একাধিক মামলাও আছে তাঁর নামে। এসব মামলার মধ্যে দুটি মামলায় এখনও জামিন নেননি আলোচিত-সমালোচিত এ ছাত্রনেতা।

সিলেটের ওসমানীনগরের ওমরপুর গ্রামের তফাজ্জুল হোসেনের ছেলে গেলো বছর আলোচনায় আসেন এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীর সাথে ঘুরতে যাওয়া গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামিদের মমদ দিয়ে। তখন ফেসবুকজুড়ে ধর্ষকদের সাথে তাঁর ছবি ভেসে বেড়াচ্ছিল। পরে কিছুদিন নীবর ছিলেন টিলাগড়ে অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলা নাজমুল।

তবে শনিবার সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ফেস্টুন লাগিয়েছেন কবি নজরুল অডিটোরিয়ামের দেয়ালে, দেয়ালে। আর তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সভাপতি দেখতে চাওয়ার আকুতি জানিয়ে পোস্ট করছেন। জানাচ্ছেন শুভেচ্ছা।

এদিকে, বিতর্কিত নেতারা যাতে ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের নেতৃত্বে না আসতে পারে সেজন্য দলের দায়ীত্বশীলরা ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করছেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সংগঠক আব্দুল করীম কীম।

তিনি বলেন, চিহ্নিত অপরাধীরা নেতৃত্বে যাওয়া মানে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হওয়া। একই সাথে সিলেটের যে স্থিতিশীল অবস্থা আছে তা নষ্ট হতে পারে বলেও মনে করেন তিনি।

প্রসঙ্গত, শনিবারসিলেটে আয়োজিত কর্মীসভায় যোগ দেবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

ওইদিন বেলা দুইটায় সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠেয় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ কর্মীসভায় সভাপতিত্ব করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

শেয়ার করুন