৩০ মার্চ ২০২৩


জকিগঞ্জে হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে হত্যা মামলার প্রধান আসামীসহ ঘটনার সাথে জড়িত ০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর রাতে জকিগঞ্জ থানা পুলিশ থানার দক্ষিণ খলাছড়া গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী ওই ইউসুফ আলীর পুত্র আব্দুল মালিক (৫৭) ও আব্দুল খালিক (৫৫) এবং আব্দুল মালিকের পুত্র আব্দুল্লাহ আল মামুনকে (২২) গ্রেফতার করে।

গত মঙ্গলবার (২৮ মার্চ) রাতে জকিগঞ্জ থানার দক্ষিণ খলাছড়া (চন্দ্রশ্রী কোন) গ্রামে রাস্তার দখল নিয়ে আতাবুর রহমান ও আব্দুল মালিকদের সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হলে ২৯ মার্চ ২রাতে গুরুতর আহত সোহেল আহমদর মৃত্যু ঘটে। এ ঘটনায় আতাবুর রহমান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে জকিগঞ্জ থানায় মামলা {নং-১৮(৩)২৩} দায়ের করেন। মামরঅর পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মোঃ সম্রাট তালুকদার।

শেয়ার করুন