১২ মার্চ ২০২১


মৃত্যুর আগে এমপি সামাদের আবেগঘন সাক্ষাৎকার ভাইরাল

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেট ৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ মৃত্যুর আগে তাঁর বাড়ির পাশে নির্মিত মসজিদ নিয়ে এক আবেগঘন সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই বক্তব্য এখন সিলেটের সর্বত্র ভাইরাল।

ফেসবুক ভিত্তিক একটি পেজে মৃত্যুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার ইচ্ছা হলো যে, আমার বয়স বাড়ছে, যখন আমি রিটায়ার্ড করব, এই মসজিদে নামাজ পড়ব, পুকুর ঘাটে বসব, সেই পুকুর ঘাট থেকে মসজিদ দেখব, আর আমার বেড রুম থেকে যেন সকালেই আমি জানালে খুলে মসজিদ দেখতে পাই। আমি একটি জিনিষ উল্লেখ করতে চাই, বাদশা শাহজাহান যখন বন্দি অবস্থায় ছিলেন, তখন ওনাকে যে জায়গায় রাখা হয়েছিল ওনার সবচেয়ে মায়ার পত্নী এবং সেই তাজমহল বানিয়ে ছিলেন। বাদশা শাজাহান পর্যায়ক্রমে অনেক বৎসরে ছিদ্র করেছিলেন।সেই ছিদ্র দিয়ে শাহজাহান তাজমহল দেখতেন। আমার মাথায় সেটা আসলো যে, বাদশা শাহজাহান স্ত্রীর জন্য সেটা করেছেন। আর আমি আল্লাহর জন্য করতে চাই। আর আমি পুকুর ঘাট থেকে বসে বসে দেখতে (মসজিদ) চাই।

উল্লেখ্য, এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ সিলেটের ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ নিজ বাড়ির পাশে দৃষ্টিনন্দন একটি মসজিদ নির্মাণ করেন।

শেয়ার করুন