৬ নভেম্বর ২০২১


বালাগঞ্জে নির্বাচনী প্রচারণাকালে মেম্বার প্রার্থীর মৃত্যু

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১, নিজ নির্বাচনী প্রচারণায় শফিক মিয়া নামে এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার বিকাল ৩ ঘটিকার সময় তাঁর নির্বাচনী মিছিলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।

নিহত প্রার্থী মেম্বার শাহ্ শফিক মিয়া বালাগঞ্জ ইউনিয়নের পীরপুর গ্রামের ০২ নং ওয়ার্ডের তালা প্রতীকে নির্বাচন করছেন।

শেয়ার করুন