৪ মার্চ ২০২০
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দে পুলিশ (ডিবি)। বানিয়াচং উপজেলার পুরান তোপখানা মহল্লার হাবিবুল্লাহর ছেলে বাবুল মিয়া ও একই এলাকার ফজল মিয়ার ছেলে খেলু মিয়া।
বুধবার ভোররাতে উপজেলার কদমতলি এলাকা থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক দেবাশীষ দাস জানান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি ওই এলাকায় অবস্থান করছে। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে দুইশ’ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জনান, আটকরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। ।