৯ মার্চ ২০২১
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু উৎসব-২০২১ এর আয়োজন করা হয়েছে। ৩ দিন এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে আগামী ১৭ মার্চ বুধবার। সিলেট জেলা স্টেডিয়ামের সামনে আউটডোরে কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালায় জাতির পিতার স্মৃতি চারণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, আলোচনা সভা, বঙ্গবন্ধুকে নিয়ে ভাবনা সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বঙ্গবন্ধু উৎসব-২০২১ এর লগো উন্মোচন ও মিট দ্যা প্রেসের অনুষ্ঠানে এসব তথ্য জানান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা।