১৮ অক্টোবর ২০২২
ডেস্ক রিপোর্ট : সারাদেশের ন্যায় সিলেটেও জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) এর মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ শেখ রাসেল এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মোঃ জাকির হোসেন, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মনসুর রশীদ, গোলাপ মিয়া, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, সিলেট জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।