১ নভেম্বর ২০১৭


কুচাইয়ে গোলাগুলি মামলার আসামি সাব্বির গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার কুচাইয়ে গোলাগুলির ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সৈয়দ নাহিদ রহমান সাব্বীরকে নগরীর উপশহর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

শাহপরাণ থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সাব্বির ছাত্রলীগ ক্যাডার এবং আগে সে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল । কুচাইয়ে গোলাগুলির মামলা ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

 

(আজকের সিলেট/১ নভেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন