১৩ নভেম্বর ২০২৩


সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদরাসাশিক্ষকের প্রাণহানি

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে এক মাদরাসাপ্রধানের প্রাণহানি ঘটেছে। সোমবার সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা মঈন উদ্দিন (৫০) সদর উপজেলার গৌরারং ইউনিয়নের শাহমিলন মাদ্রাসার প্রিন্সিপাল ও সুনামগঞ্জ উপজেলা জাতীয় পার্টিনেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন।

জানা গেছে, সুনামগঞ্জ-সিলেট সড়কের সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সঙ্গে সংঘর্ষে মঈন উদ্দিন গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএস // আতারা

শেয়ার করুন