৭ মার্চ ২০২১


শেরপুরে পুলিশের উদ্যোগে ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন

শেয়ার করুন

মোঃ ফাহাদ আহমদ, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে সারাদেশের ন্যায় শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূরান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে।

রবিবার (৭ মার্চ) এ উপলক্ষ্যে বিকাল ৩টায় হাইওয়ে থানা প্রঙ্গণে কেক কাটার মধ্যদিয়ে আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অটোটেম্পু, বেবি, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শেরপুর গ্রুপ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন এর সঞ্চালনায় সভাপতি হিসাবে বক্তব্য রাখেন- হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমির উদ্দিন।

বক্তব্যে ওসি বলেন- আজ ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের দিনটি এবার প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতার আহ্বান সংবলিত ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ২০১৭ সালে বঙ্গবন্ধুর এই ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ ঘোষণা করেছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সন্ধিক্ষণে এসব কর্মসূচি বাস্তবায়নে সকলকে নিজ-নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানাই।”

এসময় অন্যান্যের মধ্যে ছিলেন- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমারা হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোঃ মিজানুর রহমান, খলিলপুর ইউপি ছাত্রলীগ সভাপতি মোঃ সাঈদুর রহমান, বাস মিনিবাস কার ও মাইক্রোবাস শেরপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা, অটোটেম্পু, বেবি, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শেরপুর গ্রুপ পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম, শেরপুর শ্রমিক ইউনিয়নের ম্যানাজার মোঃ আব্দুল খালিক সহ অনেকেই।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন-শেরপুর হাইওয়ে থানা জামে মসজিদের ইমাম হাফেজ সুজেল আহমদ, শেষে তাহার মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন