২৯ সেপ্টেম্বর ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আরো ১জন।
নিহতরা হলেন, উপজেলার শিমুলঘর গ্রামের শান্তা আক্তার (২৪) ও সাদিয়া আক্তার (১২)। নিহতরা সম্পর্কে পরষ্পররে চাচি-ভাতিজি।
জানা যায়, নিহত দুই নারীসহ তিনজন আত্মিয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে আহত হলে স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচএম ইশতিয়াক মামুন।
আজকের সিলেট / জে কে এস ( জনি কান্ত শর্মা )