১৯ সেপ্টেম্বর ২০২২
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সাবেক সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট মতবিনিময় করেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবসব্যাপী উপজেলার ৪টি ইউনিয়নে সামাজিক, ধর্মীয় ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিস্রুতি সহ আওয়ামীলীগের উন্নয়ন তুলে ধরেন এবং তার নির্বাচনী সমর্থন ও সহযোগীতা চেয়েছেন।
মধ্যনগর ইউনিয়ন পরিষদে সমন্বয় সভায় মধ্যনগর সদর চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সচনা বাজার ইউপি চেয়ারম্যান(সাবেক) রেজাউল করিম শামীম এবং স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর খসরু, মধ্যনগর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নৃপেন্দ্র রায়, যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার, মধ্যনগর বাজার কমিটির সভাপতি অমরেশ রায় চৌধুরী, রিপন সরকার, ইউপি সদস্য প্রাণগোপাল রায় চৌধুরী, সনেট তালুকদার সহ সংশ্লিষ্ট সদস্যবৃন্দ।